হুইপ নিজানের শোক: নারিকেল গাছ বন্ধক রেখে এমপির পক্ষে নির্বাচন করা সেই পারভেজ আর নেই

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

দলের দুঃসময়ে নিজের আয়ের একমাত্র সম্বল নারিকেল গাছ বন্ধক (কট) রেখে প্রিয় নেতার নির্বাচনী প্রচারে অর্থ জুগিয়েছিলেন। রাজনীতির মাঠে নিবেদিতপ্রাণ সেই ত্যাগী কর্মী মো. পারভেজ (৪০) অবশেষে ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন। তার মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এর আগে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত পারভেজের উন্নত চিকিৎসার জন্য জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান তাকে নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠান। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে চিকিৎসাধীন অবস্থায়ই ঘটে মর্মান্তিক এই মৃত্যু।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে মো. পারভেজ পেশায় একজন প্রান্তিক কৃষক ছিলেন। তিনি ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় নেতা আশরাফ উদ্দিন নিজানের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে নিজের আয়ের প্রধান উৎস বাড়ির সব নারিকেল গাছ বন্ধক রেখে সেই অর্থ নির্বাচনী কাজে ব্যয় করেছিলেন। তার এই আত্মত্যাগ সে সময় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

গত দুই মাস ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন পারভেজ। চার মাস বয়সী এক দুগ্ধপোষ্য সন্তানসহ চার কন্যাসন্তানের জনক পারভেজের চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। এ অবস্থায় হুইপ আশরাফ উদ্দিন নিজান প্রথমে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা এবং পরে উন্নত চিকিৎসার জন্য আরও এক লাখ টাকা অনুদান দিয়ে তাকে ঢাকার জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ভর্তি করান।

পারিবারিক সূত্র জানায়, হাসপাতালে ভর্তির পর পারভেজের সঙ্গে থাকা তার এক চাচা ওষুধ কিনতে বাইরে যান। ফিরে এসে তিনি পারভেজকে আর খুঁজে পাননি। হাসপাতাল ও আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় ঢাকার একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

হাসপাতাল থেকে ক্যানসার আক্রান্ত পারভেজের নিখোঁজ হওয়ার খবর বিভিন্ন জাতীয় গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।

অবশেষে গতকাল রাজধানীর একটি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মরদেহের ছবি দেখে স্বজনরা ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে সেটি পারভেজের বলে শনাক্ত করেন।

পারভেজের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কমলনগরসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় কর্মীর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন হুইপ আশরাফ উদ্দিন নিজান। তার সার্বিক সহযোগিতায় পারভেজের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। বুধবার রাত ১০টায় পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

চরকাদিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিব বলেন, "পারভেজ ভাইয়ের মতো নিঃস্বার্থ কর্মী বর্তমান রাজনীতিতে বিরল। আজ তাকে হারিয়ে আমরা একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালাম। শেষ মুহূর্তে আমাদের নেতা হুইপ আশরাফ উদ্দিন নিজান যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।"

বিষয়:

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে

১০

সংবাদ প্রকাশের পর রায়পুরের সেই ইউপি সচিবকে বদলি

১১

রাতের আঁধারে খেয়াঘাটের কাঠের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজার মানুষ

১২

জেনারেটর থাকলেও নেই জ্বালানি, রায়পুর হাসপাতালে বিদ্যুৎ গেলেই বন্ধ সেবা

১৩

একরপ্রতি ২০ হাজার টাকা দাবি, লক্ষ্মীপুরের মেঘনার চরে জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

১৪

৪০ বছরের পেশাজীবনের শেষ দিনে রাজকীয় বিদায়, নিজের গড়া মাদরাসা ছাড়লেন শিক্ষক

১৫

পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি সভা

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত