মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পুনরুদ্ধার এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’ নতুন সদস্য তালিকা প্রকাশ করেছে। এ পর্যায়ে দেশের বিভিন্ন জেলা ও শহর থেকে ৬২ জন সদস্য প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন।

রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণদের অংশগ্রহণভিত্তিক একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই ‘অলটারনেটিভস’ কাজ করছে। পাশাপাশি জুলাই আন্দোলনের ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি দায়িত্বশীল ও মানবিক বাংলাদেশ নির্মাণে দেশজুড়ে ছাত্র ও নাগরিকদের পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে প্ল্যাটফর্মটি।

সংগঠনটির প্রকাশিত সদস্য তালিকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুক্ত হওয়া ৬২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে রয়েছেন- অসীম দে, আবদুল হালিম বিন ইউসুফ, আবির হোসাইন বাবু, আলমগীর মাসুদ, আলিফ ইবনে কবির, আরমান হোসাইন, আরাফাত রহমান, ইমতিয়াজুর রহমান রিফাত, কাজী মারজানা জান্নাত, কে এম ধ্রুব, তানভিরুল ইসলাম সৌরভ, মেহেদী হাসান দূর্জয়, মুন্নী চৌধুরী, সুরাইয়া এনাম, শাহরিয়ার ফেরদৌস, শাখাওয়াত আমিন এবং হেদায়েতুল ইসলাম অপুসহ আরও অনেকে।

অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তের তরুণ, শিক্ষার্থী ও নাগরিকদের সম্পৃক্ত করে একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১০

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১১

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

১২

রায়পুরে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৫ লাখ টাকা

১৩

ভয়াবহ ঝুঁকিতে রায়পুরে ইউএনওর বাসভবনসহ সরকারি ৫০টি ভবন

১৪

জীবিকার সন্ধানে গিয়ে মালয়েশিয়ায় প্রাণ হারালেন রামগঞ্জের মিল্লাত

১৫

রামগঞ্জ পৌরসভার ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত