রায়পুরে বৃদ্ধ হত্যা মামলার আসামি দিনাজপুরে গ্রেপ্তার

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ হানিফ মিয়া (৭০) হত্যার মামলার আসামি বারেক মিয়া (৫৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৭ জুন) রাত ৮টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে র‍্যাব থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। তিনি আরও জানান, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

র‍্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী এবং র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুরের যৌথ অভিযানে শনিবার (৬ জুন) দুপুরে দিনাজপুর জেলার বিরল থানার একটি এলাকা থেকে মো. বারেককে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ মে সকালে রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় গোয়ালঘর নির্মাণের জন্য মাটি কাটছিলেন হানিফ মিয়া। এ সময় আসামি বারেক মিয়া তাকে কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের ছেলে আলমগীর হোসেন রিপন বাদী হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়:

রামগঞ্জে আবাসিক হল থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার, উত্তেজনায় ভাঙচুর

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দোষী ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

ফাঁকা গুলি ছুঁড়ে ট্রাক্টরে আগুন, মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

জাল সনদে চাকরি: লক্ষ্মীপুরে ৪ শিক্ষকের বেতনসহ সরকারি সুবিধার অর্থ ফেরতের নির্দেশ

লক্ষ্মীপুরে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন

রামগঞ্জে যুবদল নেতা বিল্লাল হোসেন বাবু বহিষ্কার

রায়পুরের মীরগঞ্জ বাজারে "পল্লী মঙ্গল" কর্মসূচী শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু

এমপির বৈঠকেও সমাধান হয়নি রায়পুরে বিদ্যুৎ সমস্যার

ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১০

কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে নেই ইয়ামাল

১১

তিউনিসিয়াকে গোল দিয়ে কেন ক্ষমা চাইলেন সুইডেনের আয়ারি?

১২

আলজেরিয়া ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে স্কালোনি

১৩

অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পেলেন নাভিদ নেওয়াজ

১৪

দুর্নীতি রোধে সফল হলে নিজস্ব অর্থেই হবে বড় উন্নয়ন প্রকল্প: পানিসম্পদমন্ত্রী

১৫

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ চালক নিহত

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত