রায়পুরে দৃষ্টিনন্দন মসজিদ, কিন্তু ইমামের বসবাস ফুটো টিনের ঘরে

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের খলিফার হাট এলাকায় অবস্থিত বায়তুল নূর জামে মসজিদ। স্থানীয় এক প্রবাসীর উদ্যোগে কাতারের এক ব্যবসায়ীর অর্থায়নে প্রায় এক বছর আগে দৃষ্টিনন্দনভাবে নির্মাণ করা হয় মসজিদটি। একই সঙ্গে নির্মাণ করা হয় আধুনিক অজুখানা ও টাইলস-সংবলিত টয়লেট। তবে মসজিদের সৌন্দর্যের আড়ালে রয়ে গেছে এক নীরব মানবিক বেদনা—এখনো একটি জরাজীর্ণ টিনের ঘরেই বসবাস করছেন মসজিদের ইমাম।

জানা যায়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বায়তুল নূর জামে মসজিদটি দীর্ঘদিন টিনশেড ছিল। ২০২৪ সালে বিদেশি অনুদানে এটি পাকা ও দৃষ্টিনন্দন ভবনে রূপ পায়। কিন্তু মসজিদের ডান পাশে আধুনিক অজুখানা ও টয়লেট নির্মাণ হলেও ইমামের জন্য তৈরি করা হয় টিনের একটি ছোট কক্ষ, যার চালের বিভিন্ন স্থানে ছিদ্র রয়েছে। ফলে বর্ষাকালে বৃষ্টির পানি ঘরের ভেতরে চুইয়ে পড়ে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, মরিচাধরা টিনের চাল দিয়ে তৈরি ওই কক্ষটিই ইমাম কারী নাজমুল হোসেনের একমাত্র আবাসস্থল। বৃষ্টি হলেই বিছানা, কাপড়-চোপড় ও প্রয়োজনীয় বইপত্র ভিজে যায়। অনেক সময় রাতভর ঘরের এক কোণ থেকে আরেক কোণে সরে গিয়ে রাত কাটাতে হয় তাঁকে।

ইমাম কারী নাজমুল হোসেন জানান, প্রায় তিন বছর ধরে তিনি এ মসজিদে ইমামতি করছেন। পাশাপাশি তিনি রায়পুর কামিল মাদ্রাসায় অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। মসজিদ থেকে মাসিক ৭ হাজার টাকা বেতন পান। এছাড়া প্রাইভেট পড়ানো ও একটি মাদ্রাসায় শিক্ষকতা করে তাঁর মোট মাসিক আয় প্রায় ২০ হাজার টাকা। সেই আয়ের মধ্য থেকেই প্রতি মাসে পরিবারের জন্য প্রায় ১০ হাজার টাকা পাঠাতে হয়। তিনি পরিবারের বড় ছেলে। তাঁর এক বোন নবম শ্রেণিতে পড়াশোনা করছে এবং আরেক বোনের বিয়ে হয়েছে।

তিনি বলেন, “মসজিদের দায়িত্ব পালন করতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি পড়ে। বিছানা ও বইপত্র ভিজে যায়। অনেক সময় রাত জেগে কাটাতে হয়। শুধু একটি নিরাপদ থাকার জায়গা হলে দায়িত্ব পালন আরও স্বাচ্ছন্দ্যে করতে পারতাম। আগে আরও খারাপ জায়গায় ছিলাম। একদিন ঘরের ভেতরে সাপও ঢুকে পড়েছিল। পরে এই টিনের ঘরটি তৈরি করে দেওয়া হয়।”

স্থানীয় মুসল্লিরা জানান, জুমার দিনে এ মসজিদে প্রায় ২০০ থেকে ৩০০ মুসল্লি নামাজ আদায় করেন। সুন্দর মসজিদ ও আধুনিক অজুখানা নির্মাণে সবাই আনন্দিত। তবে যিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতি করেন, শিশুদের কোরআন শিক্ষা দেন এবং ধর্মীয় দায়িত্ব পালন করেন, তাঁর বসবাস এখনো একটি জরাজীর্ণ টিনের ঘরে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

তাদের ভাষ্য, একটি মসজিদের সৌন্দর্য শুধু দৃষ্টিনন্দন ভবনে নয়, বরং সেই মসজিদের ইমাম ও খাদেমদের সম্মানজনক জীবন নিশ্চিত করার মধ্যেও নিহিত। একজন ইমাম যদি নিরাপদ ও মানবিক পরিবেশে বসবাস করতে না পারেন, তাহলে উন্নয়নের চিত্রও অপূর্ণ থেকে যায়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আমিন বিএসসি বলেন, “বিদেশি অনুদানে মসজিদের মূল ভবন নির্মাণ করা হয়েছে। ইমামের জন্য একটি ভালো আবাসন নির্মাণের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। অর্থের ব্যবস্থা হলে ভবিষ্যতে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।”

ধর্মীয় ব্যক্তিত্বদের মতে, ইসলামে ইমাম ও আলেমদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ বাস্তবে অনেক জায়গায় মসজিদের অবকাঠামো উন্নত হলেও ইমামদের আবাসনের বিষয়টি অবহেলিত থেকে যায়।

চর কাচিয়ার খলিফার হাট বায়তুল নূর জামে মসজিদের চিত্র যেন সেই বাস্তবতারই প্রতিচ্ছবি। স্থানীয়দের প্রত্যাশা, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও দানশীলরা এগিয়ে এসে ইমামের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক আবাসন নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

বিষয়:

প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই, লক্ষ্মীপুরে শোকের ছায়া

স্বচ্ছতার নজির: খাল পুনঃখনন শেষে ৩৮ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন রামগঞ্জ ইউএনও

রামগঞ্জে পানিতে ডুবে ৩ বছর বয়সী কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

১০

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

১১

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

১২

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১৩

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১৪

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

১৫

রায়পুরে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৫ লাখ টাকা

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত