লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম যুবদলের আওতাধীন ১১নং চররমনী মোহন ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) মজুচৌধুরীর হাট কলেরস্টারে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাছান মাহমুদ ইব্রাহিম, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান চৌধুরী (ভুট্টো), ১৬নং শাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি রাব্বি এলাহী জহির, লক্ষ্মীপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম. এ. মমিন, যুগ্ম আহ্বায়ক এ. কে. এম. ফরিদ উদ্দিন, সহ-কৃষি বিষয়ক সম্পাদক মহি উদ্দিন জনি, যোগাযোগ বিষয়ক সম্পাদক আমির আহম্মেদ রাজু, সদর উপজেলা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সভাপতি হুমায়ুন কবির এবং সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পশ্চিম যুবদলের সভাপতি আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম যুবদলের সদস্য সচিব জাকির হোসাইন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান এবং জেলা যুবদলের কোষাধ্যক্ষ জুয়েল আহাম্মেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন চররমনী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ডা. মাঈন উদ্দিন মিলন, সদর উপজেলা পশ্চিম স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আরও উপস্থিত ছিলেন মহসিন সরকার, শাহজালাল লিটন ও চুন্নু মেম্বারসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করা, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।