লক্ষ্মীপুরে ক্লিনিক-হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত, ৪ প্রতিষ্ঠানের ৩৫ হাজার টাকা জরিমানা

ফয়েজুর রহমান রকি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরে বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নাহিদ রায়হান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর অপারেশন থিয়েটার পরিচালনা এবং অনুমোদিত ২০টি বেডের পরিবর্তে ৩০টি বেড পরিচালনার দায়ে সিটি হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না থাকায় পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারকে ২০ হাজার টাকা, লাইসেন্স ও বাণিজ্যিক বিদ্যুৎ মিটার না থাকায় আর এস ডেন্টাল এক্স-রে সেন্টারকে ৫ হাজার টাকা এবং লাইসেন্স নবায়ন না করায় ডা. আউয়াল শিশু সার্জারি সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে রয়েল মেডিক্যাল সার্ভিসেস বন্ধ করে কর্তৃপক্ষ সেখান থেকে চলে যায় বলে জানা গেছে।

জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা এবং জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে লাইসেন্স, স্বাস্থ্যবিধি ও সরকারি নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। কোথাও অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই, লক্ষ্মীপুরে শোকের ছায়া

স্বচ্ছতার নজির: খাল পুনঃখনন শেষে ৩৮ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন রামগঞ্জ ইউএনও

রামগঞ্জে পানিতে ডুবে ৩ বছর বয়সী কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

১০

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

১১

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

১২

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১৩

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১৪

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

১৫

রায়পুরে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৫ লাখ টাকা

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত