এসএসসিতে লক্ষ্মীপুরে পাসের হার ৬৩.৯২%, জিপিএ-৫ পেয়েছে ৭৬২ জন

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় পাসের হার ৬৩ দশমিক ৯২ শতাংশ। এ বছর জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৬২ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তাদের নিয়ে জেলার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

জেলা প্রশাসনের ফলাফল বিবরণী অনুযায়ী, লক্ষ্মীপুরে মোট ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৮৬৬ জন এবং ছাত্রী ৭ হাজার ৫৪৪ জন।

মোট উত্তীর্ণ হয়েছে ৮ হাজার ৫৭০ জন। এর মধ্যে ছাত্র ৩ হাজার ৫০০ এবং ছাত্রী ৫ হাজার ৭০ জন। ফলে জেলায় মোট পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৯২ শতাংশ।

জেলায় জিপিএ-৫ পেয়েছে মোট ৭৬২ জন শিক্ষার্থী। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গড় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম—৫৫ দশমিক ৬১ শতাংশ।

জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানান, এ বছর লক্ষ্মীপুরে পাসের হার বেড়েছে। তবে গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

এদিকে জেলার উপজেলা পর্যায়ে ফলাফলের দিক থেকেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সাফল্য দেখিয়েছে। রায়পুর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০ জন শিক্ষার্থী।

বিষয়:

রায়পুরে জমি বিরোধে হামলা-অগ্নিসংযোগ, আ.লীগ নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

বাসাবাড়ি বাজারে সেনাবাহিনীর ভুয়া পরিচয়, যুবক আটক

লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়পুর-আলোনিয়া চার কিলোমিটার সড়ক: ২২ বছর ধরে কাঁচা, দুর্ভোগে দেড় লাখ মানুষ

রামগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজসেবক জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

৩ দিনের ছুটি নিয়ে ৪ বছর যুক্তরাষ্ট্রে সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসা শিক্ষক

১০

রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

১১

রাজধানীতে বিএমইউর এফ ব্লকে আগুন, পুড়ে গেছে একটি কক্ষ; ব্যাপক ক্ষতির আশঙ্কা

১২

ছয় বছরেও সংস্কার হয়নি রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা

১৩

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

১৪

কাজ শেষ না হতেই ৩৩ কোটি টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

১৫

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত