রায়পুরে জমি বিরোধে হামলা-অগ্নিসংযোগ, আ.লীগ নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, সংঘর্ষ ও বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান, নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে সাবেক চেয়ারম্যান আবদুর রশীদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবদুর রশীদ মোল্লার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে তাঁর প্রথম সংসারের মেঝ ছেলে ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মোল্লার। সোমবার রাতে বিরোধপূর্ণ জমি থেকে মনির হোসেন মোল্লা ও তাঁর ভাই দিদার হোসেন মোল্লাসহ কয়েকজন নারিকেল ও সুপারি পাড়তে গেলে বাধা দেন আবদুর রশীদ মোল্লার পরিবারের সদস্যরা।

এ সময় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং পেট্রল দিয়ে আবদুর রশীদ মোল্লার শ্যালক আলমগীরের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ করা হয়।

আবদুর রশীদ মোল্লা ৯৯৯ ও ১০২ নম্বরে ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরটি পুড়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আহত আবদুর রশীদ মোল্লাসহ চারজনকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহত চেয়ারম্যানের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে মনির হোসেন মোল্লা ও তাঁর ভাই দিদার হোসেন মোল্লাসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মনির হোসেন মোল্লা ও দিদার হোসেন মোল্লা। তাঁদের দাবি, বৃদ্ধ বাবা আবদুর রশীদ মোল্লার সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ রয়েছে। কিন্তু অগ্নিসংযোগ ও হামলার ঘটনা সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। সৎ মা মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করছেন বলেও দাবি করেন তাঁরা। এ ঘটনায় তাঁরাও মামলা করেছেন বলে জানান।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি বলেন, জমি নিয়ে বাবা ও ছেলেদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ বিষয়ে কথা বলতে গেলেও পরিস্থিতি জটিল হয়ে পড়ে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও ছেলেদের মধ্যে মারামারি, হামলা, সংঘর্ষ ও বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাবেক চেয়ারম্যানের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:

রায়পুরে জমি বিরোধে হামলা-অগ্নিসংযোগ, আ.লীগ নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

বাসাবাড়ি বাজারে সেনাবাহিনীর ভুয়া পরিচয়, যুবক আটক

লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়পুর-আলোনিয়া চার কিলোমিটার সড়ক: ২২ বছর ধরে কাঁচা, দুর্ভোগে দেড় লাখ মানুষ

রামগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজসেবক জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

৩ দিনের ছুটি নিয়ে ৪ বছর যুক্তরাষ্ট্রে সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসা শিক্ষক

১০

রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

১১

রাজধানীতে বিএমইউর এফ ব্লকে আগুন, পুড়ে গেছে একটি কক্ষ; ব্যাপক ক্ষতির আশঙ্কা

১২

ছয় বছরেও সংস্কার হয়নি রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর মহাসড়ক, চরম দুর্ভোগে যাত্রীরা

১৩

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

১৪

কাজ শেষ না হতেই ৩৩ কোটি টাকার ফাইনাল বিল পরিশোধের অভিযোগ এলজিইডির বিরুদ্ধে

১৫

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত