চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

ফয়েজুর রহমান রকি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবাসহ সরকারি বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজে পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার বিকেলে চরচামিতা এলাকার বেগম অজিফা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভবনে স্থাপিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী এ্যানি বলেন, চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন। নতুন উপজেলা চালুর ফলে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের জন্য সাধারণ মানুষকে আর দূরবর্তী স্থানে যেতে হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ও অন্যান্য প্রশাসনিক সেবা এখন আরও দ্রুত ও সহজভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, নতুন উপজেলার সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমিন নিফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, পুলিশ সুপার মো. আবু তারেক এবং লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন।

বিষয়:

রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

রামগঞ্জে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ উপজেলা চালুতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা হবে আরও সহজ: মন্ত্রী এ্যানি

দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন

লক্ষ্মীপুর পৌরসভার সেবার মান নিয়ে পানিসম্পদ মন্ত্রীর ক্ষোভ

লক্ষ্মীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

১০

লক্ষ্মীপুরে মাদক কারবারির বাড়িতে অভিযান, বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

১১

চন্দ্রগঞ্জ উপজেলার কার্যক্রম ও নতুন ভবনের উদ্বোধন শুক্রবার

১২

রায়পুরে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত গেল ৬৫ লাখ টাকা

১৩

ভয়াবহ ঝুঁকিতে রায়পুরে ইউএনওর বাসভবনসহ সরকারি ৫০টি ভবন

১৪

জীবিকার সন্ধানে গিয়ে মালয়েশিয়ায় প্রাণ হারালেন রামগঞ্জের মিল্লাত

১৫

রামগঞ্জ পৌরসভার ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

রায়পুরের ঐতিহ্যবাহী হায়দরগঞ্জকে পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন

১০

রায়পুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি

১১

লক্ষ্মীপুরে তথ্যসেবা কেন্দ্রে দুঃসাহসিক চুরি!

১২

ডিপি ওয়ার্ল্ডকে বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় আগ্রহী লক্ষ্মীপুরের দুই এমপি

১৩

সীমান্তে ‘স্বাগত’ তোরণের নিচেই ৮ বছর ধরে ময়লার ভাগাড়, চরম দুর্ভোগে স্থানীয়রা

১৪

রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক উৎসব, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বার্তা

১৫

পালিয়ে বিয়ে করায় পুলিশের সামনে মেয়েকে মেরে ফেললেন বাবা-মা

সম্পর্কিত