লক্ষ্মীপুরে কিশোরী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, অটোরিকশাচালক আটক

ফয়েজুর রহমান রকি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুর সদর উপজেলায় অটোরিকশার এক কিশোরী যাত্রীকে জোরপূর্বক বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তাজ উদ্দিন নামের এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আটক তাজ উদ্দিন ওই এলাকার ইমাম উদ্দিন দেওয়ানের ছেলে। ভুক্তভোগী কিশোরী পাশের কালিরচর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে কিশোরীর বিয়ে হয়। সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে সে। বুধবার ভোরে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীপুরের দিকে চলে আসে। পরে বাড়ি ফেরার সময় পথ ভুলে গেলে অটোরিকশাচালক তাজ উদ্দিন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নেন।

অভিযোগ রয়েছে, পরে তাজ উদ্দিন কিশোরীকে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে জোরপূর্বক অটোরিকশা থেকে নামিয়ে বাগানে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে কিশোরীকে রাস্তায় রেখে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত তাজ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়ার জন্য নেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত অটোরিকশাচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বিষয়:

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে

১০

সংবাদ প্রকাশের পর রায়পুরের সেই ইউপি সচিবকে বদলি

১১

রাতের আঁধারে খেয়াঘাটের কাঠের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজার মানুষ

১২

জেনারেটর থাকলেও নেই জ্বালানি, রায়পুর হাসপাতালে বিদ্যুৎ গেলেই বন্ধ সেবা

১৩

একরপ্রতি ২০ হাজার টাকা দাবি, লক্ষ্মীপুরের মেঘনার চরে জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

১৪

৪০ বছরের পেশাজীবনের শেষ দিনে রাজকীয় বিদায়, নিজের গড়া মাদরাসা ছাড়লেন শিক্ষক

১৫

পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি সভা

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত