একরপ্রতি ২০ হাজার টাকা দাবি, লক্ষ্মীপুরের মেঘনার চরে জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

রোববার সকালে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদেরের নেতৃত্বে দুটি ট্রলারে অর্ধশতাধিক লোক মেঘা চরের একটি অংশ দখলের উদ্দেশ্যে যায় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা চরে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় কৃষকদের একটি পক্ষ লাঠিসোঁটা নিয়ে সেখানে অবস্থান নেয়। বাধার আশঙ্কায় কাদেরের নেতৃত্বাধীন লোকজন ট্রলার থেকে চরে নামেননি। সকাল থেকে বিকেল পর্যন্ত তারা ট্রলারে অবস্থান করেন।

এদিকে কৃষকরাও চরে অবস্থান নেন। পরে মজুচৌধুরীরহাট নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেয়। পরে সদর থানা-পুলিশও সেখানে অবস্থান নেয়। পুলিশি হস্তক্ষেপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কৃষকদের অভিযোগ, চরের জমি ব্যবহারের জন্য বিএনপির কয়েকজন নেতা বছরে একরপ্রতি ২০ হাজার টাকা দাবি করছেন। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের উচ্ছেদ করে চর নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন চররমনী মোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদের। তার দাবি, নেতাকর্মীরা চরে পিকনিক করতে গিয়েছিলেন। চর দখল বা টাকা দাবির কোনো ঘটনা ঘটেনি।

অন্যদিকে, স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের একটি অংশের মধ্যে চর নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতার অভিযোগও করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তবে এসব অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

চরের জমি নিয়ে এই বিরোধে এখন সাধারণ কৃষকদের জমি ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয়:

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে

১০

সংবাদ প্রকাশের পর রায়পুরের সেই ইউপি সচিবকে বদলি

১১

রাতের আঁধারে খেয়াঘাটের কাঠের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজার মানুষ

১২

জেনারেটর থাকলেও নেই জ্বালানি, রায়পুর হাসপাতালে বিদ্যুৎ গেলেই বন্ধ সেবা

১৩

একরপ্রতি ২০ হাজার টাকা দাবি, লক্ষ্মীপুরের মেঘনার চরে জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

১৪

৪০ বছরের পেশাজীবনের শেষ দিনে রাজকীয় বিদায়, নিজের গড়া মাদরাসা ছাড়লেন শিক্ষক

১৫

পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি সভা

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত