স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে, ৪ সন্তানের জননীর বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

স্বামীকে ইতালিতে রেখে দেশে ফিরে পরকীয়া প্রেমিককে বিয়ে করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুরের রায়পুরের মুন্নী আক্তার জেসমিনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, স্বামীকে তালাক না দিয়েই তিনি প্রেমিক সৌরভ হোসেন চুট্টুকে বিয়ে করেছেন। একই সঙ্গে স্বামীর দেওয়া ২৫ ভরি স্বর্ণ ও প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগও করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনায় ইতালি প্রবাসী জাকির হোসেনের বোন মারুফা বেগম রায়পুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে জাকির ও মুন্নীর বিয়ে হয়। তাঁদের চার সন্তান রয়েছে। ২০০৯ সালে মুন্নীকে ইতালি নিয়ে যান জাকির। সেখানে একাধিক বাংলাদেশি যুবকের সঙ্গে মুন্নীর পরকীয়ার সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

প্রায় দুই মাস আগে বাবার অসুস্থতার কথা বলে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন মুন্নী। এরপর থেকে স্বামী জাকিরের সঙ্গে তিনি যোগাযোগ রাখেননি বলে অভিযোগ। পরে রায়পুরের বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার সৌরভ হোসেন চুট্টুকে তিনি বিয়ে করেন।

অভিযোগে আরও বলা হয়, ইতালি থেকে দেশে ফেরার সময় মুন্নী জাকিরের দেওয়া ২৫ ভরি স্বর্ণ, নগদ টাকা এবং তাঁর এটিএম কার্ড নিয়ে আসেন। এসবের মাধ্যমে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

জাকিরের বোন মারুফা বেগম বলেন, মুন্নী তাঁর ভাইকে তালাক না দিয়েই অন্য একজনকে বিয়ে করেছেন। স্বর্ণালংকারসহ প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে তাঁর পরিবারের সদস্যদের অসহায় অবস্থায় ফেলেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

তবে মুন্নী আক্তার জেসমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ইতালিতে জাকির তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। এ কারণে তিনি অন্য একজনকে বিয়ে করেছেন। তিনি কোনো টাকা আত্মসাৎ করেননি বলে দাবি করেন। তবে জাকিরকে তালাক না দিয়েই বিয়ে করার বিষয়টি স্বীকার করেন তিনি।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

স্বামীকে ইতালি রেখে দেশে ফিরে প্রেমিককে বিয়ে, ৪ সন্তানের জননীর বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে কিশোরী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, অটোরিকশাচালক আটক

রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ

রায়পুরে জমি বিরোধে হামলা-অগ্নিসংযোগ, আ.লীগ নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

বাসাবাড়ি বাজারে সেনাবাহিনীর ভুয়া পরিচয়, যুবক আটক

লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

রায়পুর-আলোনিয়া চার কিলোমিটার সড়ক: ২২ বছর ধরে কাঁচা, দুর্ভোগে দেড় লাখ মানুষ

রামগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করলেন সমাজসেবক জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী

১০

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

১১

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

১২

৩ দিনের ছুটি নিয়ে ৪ বছর যুক্তরাষ্ট্রে সরকারি মার্চেন্টস একাডেমির প্রধান শিক্ষক

১৩

পাঠদানের সময় শ্রেণিকক্ষেই মারা গেলেন মাদরাসা শিক্ষক

১৪

রায়পুরে ইউপি সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ

১৫

রাজধানীতে বিএমইউর এফ ব্লকে আগুন, পুড়ে গেছে একটি কক্ষ; ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত