মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী

ফয়েজুর রহমান রকি
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

দেশকে মেধাশূন্য করতে আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি।

শনিবার দুপুরে লক্ষ্মীপুর টাউন হলে লক্ষ্মীপুর সোসাইটির আয়োজনে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করতে একটি চক্রান্ত চলছে। তাই তরুণ সমাজকে আরও বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, লক্ষ্মীপুরে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। পৌরসভার আশপাশে প্রায় ১০০ থেকে ১৫০ একর জায়গার মধ্যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে। এতে স্থানীয় শিক্ষার্থীরা বাড়ির কাছেই উচ্চশিক্ষার সুযোগ পাবে।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দিতে পারলে সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পাওয়া সম্ভব।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হানিফ মুরাদ, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু।

পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বিষয়:

১

থানায় অভিযোগ করায় দুই নারীসহ চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

২

রায়পুরে চার লাখ মানুষের সেবায় চিকিৎসক ৮ জন, ৪ বছর ধরে বন্ধ অস্ত্রোপচার

৩

লক্ষ্মীপুরে ৬ বালুর গদিতে হামলা-লুটপাট, জেলা ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

৪

রায়পুরে ২০ বছরেও মেলেনি নতুন ভবন, ঝুঁকি নিয়ে ক্লাস করছে পাঁচ শতাধিক শিশু

৫

মা ঘরে ঘুমিয়ে, পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৬

রায়পুর ক্লাব লিমিটেডের উদ্বোধন, মডেল উপজেলা গড়ার প্রত্যয় এমপি আবুল খায়ের ভুঁইয়ার

৭

প্রশাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে স্বৈরাচার সরকার: পানিসম্পদমন্ত্রী

৮

লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা

৯

লক্ষ্মীপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

রায়পুর সরকারি হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ল, অল্পের জন্য রক্ষা পেলেন চিকিৎসক-রোগীরা

১১

রায়পুরে ৫ হাজার ৯৮২ জেলে এখনো পাননি খাদ্যসহায়তা, প্রশাসক-সংকটে বিতরণে জটিলতা

১২

রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

১৩

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

১৪

রায়পুরের মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

১৫

লক্ষ্মীপুরে মাদরাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

১

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

২

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

৩

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

৬

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

৭

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

৮

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

৯

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত