দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

তাবারক হোসেন আজাদ
| প্রিন্ট সংস্করণ
 ছবি:
ছবি:

‘১৬ বছর ধরে ছোট্ট দুটি টিনের ঘরে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে। ভালো টয়লেট নেই, খেলার মাঠও নেই। ঝড়-বৃষ্টি হলে আতঙ্কে থাকতে হয়। তখন অনেক সময় ছুটি হয়ে যায়। নতুন ভবনের কাজ চলছে দুই বছর ধরে। দ্রুত কাজ শেষ করতে ইউএনও স্যার ও শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ঠিকাদারকে বললে আমাদের উপকার হতো।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সায়মা ও খুকিসহ কয়েকজন শিক্ষার্থী এসব কথা বলে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, মেঘনা নদীসংলগ্ন চরঘাসিয়া গ্রামে ৩০ শতাংশ জমিতে ২০১১ সালে তিন কক্ষবিশিষ্ট চরঘাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির অবকাঠামোগত সংকট থাকায় নতুন ভবনের জন্য ১৫ বার আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের জানুয়ারিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তিনতলা ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটি করছেন উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষা কর্মকর্তা দুবার বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা বিদ্যালয়ের অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত ভবন নির্মাণের কাজ শেষ করার নির্দেশনা দেন।

প্রধান শিক্ষক জহির হোসেন বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীরা ১৬ বছর ধরে কষ্টে আছি। ইউএনও ও শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনে এসে দ্রুত কাজ শেষ করার কথা বললেও ঠিকাদার কাজ শেষ করছেন না।’

তবে ঠিকাদার অ্যাডভোকেট আকবর হোসেন আরমান বলেন, ‘বিভিন্ন সমস্যার কারণে কাজ শেষ করতে দেরি হচ্ছে।’

দুর্গম চরের বিদ্যালয়গুলোতেও শিক্ষক সংকট

শুধু অবকাঠামোগত সংকট নয়, মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট ও নিয়মিত পাঠদান নিয়েও অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, শিক্ষক সংকট, অনিয়মিত উপস্থিতি ও প্রশাসনিক তদারকির ঘাটতির কারণে এসব বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে পড়েছে।

মেঘনার দুর্গম চরের চরঘাসিয়া, চরইন্দ্রুরিয়া ও দক্ষিণ চরইন্দ্রুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীসংক্রান্ত বিভিন্ন সংকট রয়েছে। অনুমোদিত পদের তুলনায় শিক্ষক কম থাকায় অনেক বিদ্যালয়েই সীমিতসংখ্যক শিক্ষক দিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে।

১৯২৯ সালে প্রতিষ্ঠিত চর ইন্দ্রুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে আটজন শিক্ষক ও ২৩৪ জন শিক্ষার্থী রয়েছে। তবে চলতি বছরে নিয়মিত ক্লাস হয় না বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা মাঝেমধ্যে বিদ্যালয়ে এলেও নিয়মিত পাঠদান হয় না। এতে তারা পড়াশোনায় পিছিয়ে পড়ছে।

প্রধান শিক্ষক স্বৃতিকনা পাল বলেন, বিদ্যালয় ভবনটি প্রায় ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ে সীমানাপ্রাচীরও নেই। তবে শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করছেন।

অন্যদিকে, ২০০২ সালে প্রতিষ্ঠিত এবং সম্প্রতি জাতীয়করণ হওয়া দক্ষিণ চরইন্দ্রুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়জন শিক্ষক ও ১৩১ জন শিক্ষার্থী রয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, প্রকৃত শিক্ষার্থীর সংখ্যা আরও কম।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক জান্নাতি বেগম বলেন, বিদ্যালয়ে নতুন ভবন ও সীমানাপ্রাচীর প্রয়োজন। বর্ষাকালে বিদ্যালয়ের মাঠ পানির নিচে থাকে। নির্জন এলাকা হওয়ায় বখাটেদের আড্ডাও হয়।

স্থানীয়রা বলছেন, মেঘনা উপকূলীয় বেড়িবাঁধ এলাকার এসব বিদ্যালয়ে শিক্ষক সংকট, প্রশাসনিক দুর্বলতা ও নিয়মিত তদারকির অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে চরাঞ্চলের শিশুরা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এসব এলাকার প্রাথমিক শিক্ষাব্যবস্থা আরও সংকটে পড়তে পারে।

৪৭ বিদ্যালয়ে শিক্ষক ১৬৫ জন

রায়পুর উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী ও উত্তর চরআবাবিল ইউনিয়নের বেড়িবাঁধসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী ৪৭টি বিদ্যালয়ে অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ১৬৫ জন শিক্ষক। এসব বিদ্যালয়ে প্রায় ৪৩৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম বলেন, দুর্গমতার কারণে নিয়মিত তদারকিতে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। তবে শিক্ষক সংকট ও অনিয়মের বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চরঘাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভবনের কাজ প্রায় অর্ধেক শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়মের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়:

রায়পুরের চরাঞ্চলে ঝরে পড়া রোধে ৭০০ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

রায়পুরে হোটেল দখলচেষ্টার মামলা: বিএনপির ৬ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

এক দফার হুঙ্কার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল

দুই বছরেও শেষ হয়নি নতুন ভবনের কাজ, ১৬ বছর ধরে টিনের ঘরে পাঠদান

৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয়, এটা বিরোধী দলের বোঝা উচিত: পানিসম্পদ মন্ত্রী

অভিযোগের মুখে দুই ইউপি সচিব, বদলি একে অন্যের উপজেলায়

রামগঞ্জে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই দিনে দুই দফা বদলি, রায়পুরের বিতর্কিত ইউপি সচিব এবার রামগঞ্জে

১০

সংবাদ প্রকাশের পর রায়পুরের সেই ইউপি সচিবকে বদলি

১১

রাতের আঁধারে খেয়াঘাটের কাঠের সাঁকো ভেঙে দিল দুর্বৃত্তরা, দুর্ভোগে হাজার মানুষ

১২

জেনারেটর থাকলেও নেই জ্বালানি, রায়পুর হাসপাতালে বিদ্যুৎ গেলেই বন্ধ সেবা

১৩

একরপ্রতি ২০ হাজার টাকা দাবি, লক্ষ্মীপুরের মেঘনার চরে জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

১৪

৪০ বছরের পেশাজীবনের শেষ দিনে রাজকীয় বিদায়, নিজের গড়া মাদরাসা ছাড়লেন শিক্ষক

১৫

পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি ও পিটিএ কমিটির পরিচিতি সভা

চাচার নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত ভাতিজা

লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান, আটক ১ মাদক ব্যবসায়ী

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গাঁজা-ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ইরানের ১৫০ টনের কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা

লক্ষ্মীপুরে ছাত্রদলের জুলাই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

ইলিশের আকালেও মেঘনায় মিলল ‘রাজা ইলিশ’, নিলামে দাম ১০ হাজার ৫৫০ টাকা

১০

রায়পুরে জমি ও মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৮

১১

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

১২

রামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, এক মাসেই উঠে যাচ্ছে পাথর

১৩

ফিরে দেখা ৪ আগস্ট: রক্তাক্ত লক্ষ্মীপুর, দুই বছরেও ন্যায়বিচারের অপেক্ষায় শহীদ পরিবার

১৪

রায়পুরে রাতে আঁধারে চার লাখ টাকার পুকুরের মাছ লুটের অভিযোগ

১৫

গ্রাম আদালতে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি করে পুরস্কার পাচ্ছে চর রমনী মোহন ইউনিয়ন

সম্পর্কিত